Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
কক্সবাজার

পহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় বই বিতরণ উৎসব ও ক্লাস উদ্বোধন  

  প্রতিনিধি ১ জানুয়ারি ২০২৫ , ৮:৫৮:৩৭ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: কক্সবাজার চকরিয়া বরইতলী পহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় বই বিতরণ উৎসব ও নতুন বৎসরের ক্লাস উদ্বোধন করা হয়েছে। নতুন বৎসরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছালেকুজ্জামান ও সাবেক চেয়ারম্যান জালাল আহমদ সিকদার।

শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে আনন্দ উৎসবে মেতে উঠতে দেখা গেছে।

এসময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি মোঃ আব্দু ছালাম মিয়াজী, মাদ্রাসা সুপার মোঃ  এজাজ আলী রাশেদ, উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক ব্যাংকার আবুল কালাম ও আলহাজ্ব হামিদ হোছাইন, মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য মাষ্টার মোঃ শফিউল আলম, লায়ন এইচ এম ওসমান সরওয়ার, সাবেক মেম্বার নিয়াজুল ইসলাম বাদল,নাছির হায়দার, নাছির উদ্দীন,কুতুব উদ্দিন কোম্পানি,আক্তার হোসেন টুক্কু,আব্দুল মোনায়েম,আব্দু ছালাম সহ-সুপার নুরুল কামাল ও শিক্ষক মোঃ আজিম প্রমুখ।

অতিথিরা বই উৎসব শেষে নতুন বছরের ক্লাস উদ্বোধন করেন এবং শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।

আরও খবর 30

Sponsered content