Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

নাজিরহাট বাজার বেইলি ভিত্তি প্রস্তর স্থাপন সম্পন্ন

  প্রতিনিধি ১৭ মে ২০২৪ , ৮:০৬:১২ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : ফটিকছড়ি উপজেলা নাজিরহাট বাজার হালদার পুরতন সেতু ঝুঁকি পূর্ণ ব্রীজ ভেঙে নতুন বেইলি নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে জেলাপরিষদ মার্কেটের সামনে জনসভা সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী মোঃ মুছলেহ উদ্দীন সভাপতি অনুষ্ঠিত হয়।




গত ১৬মে বৃহস্পতিবার বিকেল ৪টায় নাজিরহাট বাজার হালদা নদীর উপর হাটহাজারী- ফটিকছড়ি-মানিকছড়ি-মাটিরাঙ্গা-খাগড়াছড়ি(আর-১৬০)১ম,কি,মি,৯৩.৭১৩ দীর্ঘ) নতুন বলেই ব্রীজ নির্মাণের ভিত্তি প্রস্তর ফলকে উম্মচন করেন চট্টগ্রাম-২ফটিকছড়ির সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি এমপি।




এতে বিশেষ অতিথি ছিলেন নাজিরহাট পৌরসভার মেয়র লায়ন এ কে জাহেদ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গোলাপুর রহমান, ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ আরেফিন আজিম,নাজিরহাট জামেয়া মিল্লিয়া আহমদীয়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ খুরশেদুল আলম,নাজিরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুহি উদ্দিন, নাজিরহাট নছিরুল ইসলাম (বড় মাদ্রাসা) মাদ্রাসার মোহতামিম মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান কাসেমী, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মুহাম্মদ নুরুল হুদা, ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ কামরুজ্জামান, উত্তর জেলা আওয়ামিলীগের সাবেক সদস্য সৈয়দ মুহাম্মদ বাকের, নাজিরহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মুহাম্মদ নাছির উদ্দীন, নাজিরহাট পৌরসভার কাউন্সিলর, সাবেক কাউন্সিলর প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঠিকাদার মুহাম্মদ আবুল বশর।




প্রধান অতিথি বলেন, আমি আমার বাবার মত আজীবন আপনাদের সাথে থেকে কাজ করে যেতে চাই। ফটিকছড়িকে একটি আধুনিক ও স্মার্ট উপজেলা রুপান্তর করতে সকলের সহযোগিতা চাই। বর্তমান সরকারের প্রধানমন্রী বিশ্বের মধ্যে উন্নয়নের রোলমডেল।

আরও খবর 27

Sponsered content