প্রতিনিধি ২০ নভেম্বর ২০২৫ , ১০:৩০:১৯ প্রিন্ট সংস্করণ

সিরাজুল কবির বুলবুল, উখিয়া প্রতিনিধি, কক্সবাজার:কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমান পাঁচ আগস্টের পর থেকে চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে নিজেকে উজাড় করে মানবতার সেবায় নিয়োজিত করে যাচ্ছেন বলে রাজাপালং ইউনিয়নের সচেতন নাগরিকরা অভিমত প্রকাশ করেন।
এলাকার গরীব দু:খী মেহনতি মানুষের মুখে মুখে এখন শুধু নতুনত্বের চমক,মানবতার সেবক, মীর শাহেদুল ইসলাম রোমানের নাম।
তথ্য সূত্রে জানা যায়, দায়িত্ব পালনে তিনি সদা অবিচল। রাত জেগে পরিষদে বসে মানবতার সেবা করার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন। যা স্বাধীনতার পরবর্তী ৫২ বছরেও কোন চেয়ারম্যান দেখিয়ে যেতে পারেনি বলে মন্তব্য করেন এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
তিনি ২০ নভেম্বর বৃহস্পতিবার রাত আনুমানিক ৮.৪০ মিনিটের সময় দীর্ঘদিন ধরে অসুস্থ পূর্বডিগলিয়ার ফকির আহমেদকে দেখতে যান। অসুস্থ ফকির আহমদের শারীরিক মানসিক অবস্থার খোঁজ খবর নেন।