প্রতিনিধি ৭ ডিসেম্বর ২০২৫ , ১০:৫৯:৪৬ প্রিন্ট সংস্করণ

মহেশখালী প্রতিনিধি: ছোট মহেশখালীর ঐতিহ্যবাহী বিএনপি ঘাঁটি হিসেবে পরিচিত এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ছোট মহেশখালী লম্বা ঘোনা বাজার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় ও আশপাশের ইউনিয়নগুলো থেকে আসা হাজারো নারীর উপস্থিতিতে বাজার এলাকা পরিণত হয় জনসমুদ্রে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশখালী–কুতুবদিয়া আসনের সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ। তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক আন্দোলনে নারীদের ভূমিকা এবং সংগঠনের ভবিষ্যৎ করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এসময় স্থানীয় জামায়াত নেত্রীবৃন্দ, মহিলা সদস্য ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।