Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে সিএমপি কমিশনার

  প্রতিনিধি ২৬ জুন ২০২৫ , ১১:৫৩:৩৮ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: নগরে এইচএসসি ও সমমান পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার ও অতিরিক্ত আইজি হাসিব আজিজ।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে তিনি চট্টগ্রাম কলেজ, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ এবং সিএমপি স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তিনি পরীক্ষা কেন্দ্রগুলোর নিরাপত্তা, শিক্ষার্থীদের চলাচল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং যানজট ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। তিনি সাংবাদিকদের জানান, পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন হচ্ছে।

ট্রাফিক ব্যবস্থাপনাসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সিএমপির সব ইউনিট সমন্বয়ে কাজ করছে। সিএমপি কর্তৃক জারি করা গণবিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশনাগুলো সঠিকভাবে প্রতিপালিত হচ্ছে কি না, তা তদারকির জন্যও বিশেষ নজরদারি চলছে।

পরিদর্শনকালে সিএমপির উপ-কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেনসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর 25

Sponsered content