প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২৫ , ১০:০০:২৯ প্রিন্ট সংস্করণ

শেরিফ হোসেন,নীলফামারী: নীলফামারী সদর উপজেলার লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত নির্বাচনী মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ইউনিয়ন পরিষদ মাঠে এ সভা হয়। স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ এতে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী–২ আসনের সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল। তিনি রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আগাম নির্বাচনে জনগণের মতামত গুরুত্ব দিয়ে দলীয় কর্মপরিকল্পনা তৈরি করতেই এ সভার আয়োজন করা হয়েছে।
সভা শেষে আয়োজকরা জানান, মাঠপর্যায়ে নেতাকর্মীদের সক্রিয়তা বাড়াতে এমন কর্মসূচি অব্যাহত থাকবে।