Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
আন্তর্জাতিক

ভুটানে অর্ধেক করা হচ্ছে পর্যটক ফি

  প্রতিনিধি ২৬ আগস্ট ২০২৩ , ১০:৫৫:০৫ প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক ডেস্ক :পর্যটন খাতকে ফের দাঁড় করাতে পর্যটকদের জন্য দিনপ্রতি ২০০ ডলারের ফি অর্ধেক করতে চলেছে ভুটান। করোনাভাইরাসের বিধি-নিষেধ শেষ হওয়ার এক বছর পরও ধুকতে থাকা খাতটিকে পুনরুদ্ধারের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায় ভুটান সরকার। বিবৃতিতে বলা হয়েছে, দিনপ্রতি ২০০ ডলারের ফি অর্ধেক করা হবে। প্রতি রাতের জন্য ১০০ ডলার ফি’র নতুন হার সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এবং চার বছর ধরে চলবে।




এ পদক্ষেপ কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জনে ও সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধিতে পর্যটন খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে।

দুই বছরের করোনা বিধিনিষেধ প্রত্যাহারের পর ২০২২ সালের সেপ্টেম্বরে ভুটানে বিদেশি পর্যটকের কাছ থেকে নেওয়া সাসটেইনেবল ডেভেলপমেন্ট ফি (এসডিএফ) বৃদ্ধি করা হয়। আগে এ ফি’র পরিমাণ ছিল ৬৫ ডলার। এরসঙ্গে আরও ১৩৫ ডলার বাড়িয়ে দুইশ করা হয়।




দেশটির পর্যটন বিভাগের মহাপরিচালক দরজি ধ্রাধুল বলেছেন, ফি অর্ধেক করায় সেপ্টেম্বর-ডিসেম্বরের শীর্ষ পর্যটন সময়কালে আগমন বাড়তে পারে, যার মধ্যে প্রধানত বৌদ্ধ দেশটিতে অনেক ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে।

১৯৭৪ সালে পর্যটকদের জন্য উন্মুক্ত হয় ভুটান। এর আগে প্রজন্মের পর প্রজন্ম বিচ্ছিন্ন ছিল দেশটি। ১৯৭৪ সালে ৩০০ পর্যটক পেয়েছিল হিমালয়ের পূর্ব প্রান্তের বৌদ্ধ রাজ্যটি। ২০১৯ সালে সংখ্যাটি বেড়ে হয় তিন লাখ ১৫ হাজার ৬০০, যা আগের বছরের তুলনায় ১৫ দশমিক ১ শতাংশ বেশি।




আরও খবর 15

Sponsered content