Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

কোরবানির চামড়া নিয়ে বিশৃঙ্খলা রোধে কাজ করবে চসিক

  প্রতিনিধি ২১ মে ২০২৫ , ১১:৩৮:০৫ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: কোরবানির পশুর চামড়া নিয়ে বিশৃঙ্খলা রোধে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

বুধবার (২১ মে) নগরের টাইগারপাসে চসিকের অস্থায়ী কার্যালয়ে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও পরিবেশসম্মত ব্যবস্থাপনা নিশ্চিতে সমন্বয় সভায় মেয়র এ ঘোষণা দেন।

তিনি বলেন, কোরবানি হাটের নিয়ন্ত্রণ নিয়ে কেউ সন্ত্রাসী কার্যকলাপ করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিছু অসাধুু ব্যবসায়ী নগরের বাইরের চামড়া নগরে ঢুকিয়ে চামড়ার দাম কমানোর অপকৌশল অবলম্বন করে।

এভাবে দাম পড়ে যাওয়ায় শেষ পর্যন্ত দেখা যায় অনেক চামড়া অবিক্রীত রয়ে যায়। ওই চামড়ার কারণে পরিবেশ দূষিত হয়ে মানুষ কষ্ট পায়। এই অপচর্চা ঠেকাতে রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা প্রশাসন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে ভূমিকা রাখতে হবে।

চট্টগ্রাম শহরে আশপাশের এলাকার কোরবানির পশুর চামড়া ঢোকা রোধ করতে পারলে শহরের কোরবানিদাতারা ভালো দামে চামড়া বিক্রি করতে পারবেন, ফলে সব চামড়া বিক্রি হয়ে গেলে নগরে পরিত্যক্ত চামড়ার কারণে বর্জ্য তৈরি হয়ে মানুষ কষ্ট পাবে না। এজন্য কোরবানির দিন ও পরবর্তী দুই দিন যাতে নগরে বাইরের চামড়া যাতে ঢুকতে না পারে সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, কোরবানির দিন নগর দ্রুততম সময়ে পরিচ্ছন্ন করতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় যানবাহন ও সরঞ্জাম সংগ্রহের পাশাপাশি কর্মীদের দিকনির্দেশনা দেওয়া হচ্ছে যাতে কোরবানির বর্জ্য বা চামড়া পরিবেশের ক্ষতি না করতে পারে।

সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, চামড়া ব্যবসায়ী, জেলা প্রশাসন, প্রাণিসম্পদ অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, বিসিকসহ বিভিন্ন সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি বক্তব্য দেন।

আরও খবর 25

Sponsered content