Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70
সারাদেশ

সৈয়দপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া

  প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২৫ , ১০:২৫:০৬ প্রিন্ট সংস্করণ

শেরিফ হোসেন, নীলফামারী: সৈয়দপুর জেলা বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে অবস্থিত জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বক্তারা বেগম জিয়ার শারীরিক সুস্থতা, দ্রুত আরোগ্য এবং দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেন। মাহফিলে অংশগ্রহণকারীরা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বেগম জিয়ার অবদান অপরিসীম, তাই তার সুস্থতার জন্য সবাইকে দোয়া করতে হবে।

আরও খবর 4

Sponsered content