Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70
সারাদেশ

নীলফামারী চেম্বার অফ কমার্সের কমিটি বাতিল, দায়িত্বে অতিরিক্ত জেলা প্রশাসক

  প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৫ , ১০:০৮:০৭ প্রিন্ট সংস্করণ

নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বর্তমান কমিটি বাতিল করা হয়েছে। নতুন কমিটি গঠিত না হওয়া পর্যন্ত চেম্বারের সার্বিক দায়িত্ব অস্থায়ীভাবে প্রদান করা হয়েছে নীলফামারী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রকে।

প্রশাসনিক স্বচ্ছতা ও সুষ্ঠু কার্যক্রম নিশ্চিত করার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা চেম্বারের দৈনন্দিন কার্যক্রম, দাপ্তরিক সমন্বয় এবং প্রশাসনিক ব্যবস্থাপনা তদারকি করবেন।

এতে ব্যবসায়ী সমাজের মধ্যে শৃঙ্খলা, স্বচ্ছতা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা করছেন জেলা প্রশাসন।

আরও খবর 4

Sponsered content