Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70
সারাদেশ

ফরিদপুরে জনগণের জানমাল রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন

  প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২৫ , ৭:০৮:০৭ প্রিন্ট সংস্করণ

মো. ইমরান মোল্যা, ফরিদপুর প্রতিনিধি: শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে ফরিদপুর জেলাজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকেই জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে পুলিশ, র‌্যাব ও বিজিবির অতিরিক্ত বাহিনী। প্রশাসনের দাবি, জননিরাপত্তা নিশ্চিত করতে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান মোল্লা জানান, রায়কে ঘিরে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দায়িত্ব পালনে নিয়োজিত রয়েছে চার প্লাটুন বিজিবি সদস্য। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে স্থাপন করা হয়েছে চেকপোস্ট, পাশাপাশি দিন-রাত টহল জোরদার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) লকডাউনকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা ফরিদপুরের ভাঙ্গা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে। তারা সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয়, ফলে ভোর থেকে উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। তবে সংবাদ লেখা পর্যন্ত কোথাও কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।

আরও খবর 4

Sponsered content