Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
বিনোদন

মাওলানা তারিক জামিলের কোলে ছেলেকে দিলেন সানা খান

  প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২৩ , ১০:১১:০১ প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক: শোবিজ অঙ্গন ছেড়ে বর্তমানে পুরোপুরি ধর্মীয় অনুশাসন মেনে চলার চেষ্টা করছেন একসময়ের বলিউড অভিনেত্রী সানা খান। বছরখানেক আগে মুফতি আনাস সাঈদকে বিয়ের পর কয়েক মাস আগে প্রথম সন্তানের মা হয়েছেন তিনি।

সম্প্রতি নিজের পুত্র সন্তানকে নিয়ে পাকিস্তানের বরেণ্য আলেম ও বিখ্যাত ইসলাম প্রচারক মাওলানা তারিক জামিলের কাছে হাজির হয়েছিলেন সানা। এসময় অভিনেত্রীর সঙ্গেই ছিলেন তার স্বামী মুফতি আনাস সাঈদ।




পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার সানা খান ইনস্টাগ্রামে একটি ভিডিও ও ছবি প্রকাশ করেছেন। যেখানে নিজেদের একমাত্র সন্তানকে মাওলানা তারিক জামিলের কোলে তুলে দিতে দেখা যায় সানাকে।

সানা খান ওই ভিডিওর ক্যাপশনে লেখেন— ‘জুনিয়র তারিক জামিল হজরত মাওলানা তারিক জামিল সাহেবের সঙ্গে সাক্ষাৎ করেছে। বাস্তবেই মাওলানাকে দেখলে আল্লাহকে স্মরণ হয়। কারণ তিনি অনেক উত্তম মানুষ।’

সাবেক এই অভিনেত্রী মাওলানা তারিক জামিলের প্রশংসা করে আরও লেখেন, ‘তিনি আমার মতো অনেক মানুষের হেদায়েতের কারণ হয়েছেন। আল্লাহ সর্বদা তাকে যেন নিরাপদে রাখেন এবং সুস্থতা দান করেন। মাওলানা আমাকে ‘মেয়ে’ বলে সম্মোধন করেন এবং সবসময় আমাকে হিকমতপূর্ণ শব্দমালা দ্বারা সবর করার প্রতি উৎসাহ দেন।’




২০০৫ সালে ‘ইয়ে হ্যায় হাই সোসাইটি’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় সানা খানের। এর পর বলিউডে ‘হাল্লা বোল’, ‘জয় হো’, ‘ওয়াজা তুম হো’ ও ‘টয়লেট : এক প্রেম কথা’র মতো সিনেমা করেন। রিয়েলিটি শো বিগ বসের পাশাপাশি ‘ফেয়ার ফ্যাক্টর : খাতরোঁ কে খিলাড়ি’র ষষ্ঠ মৌসুমে অংশ নিয়েছিলেন তিনি।

এরপর ২০২০ সালের অক্টোবরে সবাইকে চমকে দিয়ে বলিউডকে বিদায় জানান সানা। সেই বছরেই নভেম্বরে মুফতি আনাসকে বিয়ে করেন তিনি। এখন সুখেই কাটছে তাদের সংসার।




আরও খবর 20

Sponsered content