Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
বিনোদন

গোটা শরীর ‘প্লাস্টিকের তৈরি’, কটাক্ষের কড়া জবাব দিলেন মৌনি

  প্রতিনিধি ২৩ আগস্ট ২০২৫ , ১০:২২:৪৭ প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী মৌনী রায়কে নিয়ে প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে নানা আলোচনা। নেটিজেনদের একাংশের দাবি, প্লাস্টিক সার্জারির কারণে তার শরীরের অধিকাংশই নাকি ‘প্লাস্টিকের তৈরি’।

কেউ কেউ আবার বলেছেন, অতিরিক্ত অস্ত্রোপচারের ফলে অভিনেত্রী আগের মতো নন, বরং কুৎসিত হয়ে উঠেছেন।

মৌনীর ঠোঁটের গড়ন নিয়েই সবচেয়ে বেশি চর্চা। ক্যারিয়ারের শুরুর দিকে তাঁর ঠোঁট ছিল পাতলা ও সরু। পরে সেটি মোটা ও ফোলা হয়ে যায়। এরপর থেকেই ধারণা তৈরি হয়, তিনি ‘লিপ সার্জারি’ করিয়েছেন। শুধু তাই নয়, অভিনেত্রী নাকি ‘ব্রাও লিফট’ থেকে শুরু করে বিদেশে গিয়ে ‘ব্রেস্ট ইমপ্ল্যান্ট’ পর্যন্ত করিয়েছেন। তাই শুরুর দিককার মৌনী আর বর্তমান মৌনীর চেহারার মধ্যে বেশ পার্থক্য চোখে পড়ে।

এই নিয়ে একের পর এক কটাক্ষের মুখে পড়তে হলেও এবার আর চুপ থাকেননি মৌনী। ট্রোলারদের উদ্দেশে তিনি বলেন, “জীবনে আপনারা একটু সময়োপযোগী কাজ করুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের কাজের কথা বলুন, মানুষকে ভালবাসুন। তা না হলে জীবনটাই ব্যর্থ। আচ্ছা চললাম।”

সম্প্রতি ‘ভূতনী’ ছবির ট্রেলার লঞ্চে মৌনীকে দেখে অনেকেই বিস্মিত হয়েছেন। বিশেষ করে চোখের পাশে ফোলা ভাব নিয়ে নানা মন্তব্য করেছেন নেটিজেনরা। তবে এসব নিয়ে মৌনী বেশ দৃঢ়।

তার ভাষায়, “কিচ্ছু যায় আসে না। আমি দেখিই না। সবাইকে সবার কাজ করতে দিন। এসব মন্তব্যে মনোযোগ না দিলেই হলো। যদি আড়াল থেকে লুকিয়ে কেউ ট্রোল করে আনন্দ খুঁজে পায়, তবে তাকে সেটাই পেতে দেওয়া হোক।”

বলিউডে এর আগেও শ্রীদেবী, প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকাদের প্লাস্টিক সার্জারি নিয়ে বহুবার চর্চা হয়েছে। সেই তালিকায় নতুন করে যুক্ত হলেন মৌনী রায়। তবে নেটিজেনদের সমালোচনায় পাত্তা না দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন এই অভিনেত্রী।

আরও খবর 20

Sponsered content