Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

চট্টগ্রামে গণপ্রকৌশল দিবসও আইডিইবি’র গৌরবোজ্জ্বল ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  প্রতিনিধি ৮ নভেম্বর ২০২৩ , ৯:০২:০৭ প্রিন্ট সংস্করণ

মু: হোসেন বাবলা: গণপ্রকৌশল দিবস ২০২৩ ও আইডিইবি’র গৌরবোজ্জ্বল ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা অনুষ্ঠান ও বর্ণাঢ্য র‍্যালির শুভ উদ্বোধন করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় পিপিএম,বিপিএম (বার)।




বুধবার ৮ নভেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে গণপ্রকৌশল দিবস ২০২৩ ও আইডিইবি’র গৌরবোজ্জ্বল ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা অনুষ্ঠান ও বর্ণাঢ্য র‍্যালির শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।




এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম ,পিপিএম (বার)।প্রকৌশলী জাফর আহমেদ সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক এবং ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর সহ-সভাপতি আবু তাহের,নগর মহিলা আওয়ামী লীগ নেত্রী ও সাবেক কাউন্সিলর মিসেস আবিদা আজাদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশলী গণ উপস্থিত ছিলেন।




পরে এক বর্ণাঢ্য র‌্যালি প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে এসে সমাপ্ত হয়।

আরও খবর 25

Sponsered content