Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

অভিযোগ শুনেই ব্যবস্থা নিচ্ছেন চট্টগ্রাম জেলা প্রশাসক

  প্রতিনিধি ৪ জুন ২০২৬ , ১২:০০:৩৩ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: দুবাই থেকে এক প্রবাসী জানালেন, দেশে থাকা তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। আবুধাবি থেকে আরেকজন অভিযোগ করলেন জমিজমা নিয়ে হামলা ও হয়রানির কথা।

কাতার প্রবাসী বললেন কোটি টাকা আত্মসাতের অভিযোগের কথা। একই দিনে চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ তুলে ধরলেন চিকিৎসা, শিক্ষা, পুনর্বাসন ও জীবিকার সংকটের কথা।

দেশ ও প্রবাস-দুই প্রান্তের মানুষের এসব অভিযোগ ও আবেদন সরাসরি শুনলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। দ্রুত সময়ে এসব অভিযোগের সমাধানও দিচ্ছেন তিনি।

বুধবার (৩ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত দুই পৃথক গণশুনানিতে এমন চিত্র দেখা যায়। প্রথম ‘প্রবাসী গণশুনানি’ এবং পরে সাধারণ নাগরিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় উন্মুক্ত গণশুনানি।

প্রবাসী গণশুনানিতে চারজন প্রবাসী জুম প্ল্যাটফর্মে যুক্ত হন। এছাড়া দেশে অবস্থানরত দুজন প্রবাসী সশরীরে অংশ নিয়ে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন।
দুবাইপ্রবাসী আবুল খালেক অভিযোগ করেন, পটিয়ায় তাঁর পরিবারের সদস্যরা ছিনতাই, নির্যাতন ও হুমকির শিকার হচ্ছেন। তিনি জানান, এ ঘটনায় তাঁর স্ত্রী আদালতে মামলা করেছেন। আবুধাবিপ্রবাসী রাজু মুহুরী বলেন, জমিজমা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়েছে। আহত ব্যক্তিরা চিকিৎসাও নিয়েছেন। তিনি এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি ও সালিশ বৈঠকের কাগজপত্র জমা দিয়েছেন।

দুবাইপ্রবাসী মোহাম্মদ হারুন বোয়ালখালীতে তাঁর পরিবারের সদস্যদের হয়রানি ও হুমকির অভিযোগ করেন। আবুধাবিপ্রবাসী সাইফুল ইসলাম অভিযোগ করেন, হাটহাজারীতে তাঁর সম্পত্তি জবরদখলের চেষ্টা, নির্মাণকাজে বাধা এবং চাঁদাবাজির ঘটনা ঘটছে।

পাশাপাশি পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন।

অন্যদিকে আবুধাবিপ্রবাসী মোরশেদ আলম বিদেশে উপার্জিত অর্থ আত্মসাতের অভিযোগ তুলে ধরেন।

তিনি বলেন, বিদেশের আদালত অর্থ ফেরতের নির্দেশ দিলেও অভিযুক্ত ব্যক্তি দেশে চলে আসায় তিনি এখনো টাকা ফেরত পাননি। কাতারপ্রবাসী নুরুল হাকিম তালেকও তাঁর এক আত্মীয়ের বিরুদ্ধে প্রায় এক কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে প্রশাসনের সহযোগিতা চান।

প্রতিটি অভিযোগ শুনে জেলা প্রশাসক সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), থানা পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। অভিযোগগুলোর অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণেরও নির্দেশনা দেওয়া হয়।

প্রবাসী গণশুনানি শেষে শুরু হয় সাধারণ নাগরিকদের অংশগ্রহণে গণশুনানি। এতে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও মহানগর এলাকা থেকে আসা ২৫ জন সেবাপ্রত্যাশী তাঁদের ব্যক্তিগত ও পারিবারিক সংকট, চিকিৎসাসহ নানা সমস্যা তুলে ধরেন।
গণশুনানিতে উঠে আসে সংগ্রামমুখর জীবনের নানা গল্প।

জেলা প্রশাসকের এলএ শাখার চেইনম্যান মো. ফোরকানের মৃত্যুর পর তাঁর স্ত্রী জেসমিন আরা বেগম তিন সন্তান নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। নদীভাঙনে ভিটেমাটি হারানোর পর পরিবারটি দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় বসবাস করছিল। স্বামীর মৃত্যু ও চিকিৎসা ব্যয় তাঁদের সংকট আরও বাড়িয়ে দিয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের গোপনীয় শাখার কর্মচারী মোহাম্মদ আলী তাঁর ছোট ছেলে আরিয়ানের জরুরি অস্ত্রোপচারের ব্যয়ভার বহনে আর্থিক সংকটের কথা তুলে ধরেন। একইভাবে চট্টগ্রাম জেলা ফুটবল দলের খেলোয়াড় মো. তানভীর হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পর প্রয়োজনীয় অস্ত্রোপচারের জন্য সহায়তা চান।

এছাড়া দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও বিভিন্ন জটিল রোগে আক্রান্ত কানু মজুমদার, স্নায়বিক ও মানসিক সমস্যায় ভোগা জান্নাতুল আক্তার, মেয়ের বিশ্ববিদ্যালয়ের বকেয়া ফি পরিশোধে হিমশিম খাওয়া ক্রীড়া সংগঠক কামাল আহমেদ এবং চিকিৎসা ও পুনর্বাসন সহায়তা প্রত্যাশী আবু রায়হানসহ আরও কয়েকজন তাঁদের সমস্যার কথা তুলে ধরেন।

শুনানি শেষে গুরুতর অসুস্থ আটজন ব্যক্তিকে আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন জেলা প্রশাসক।

আরও খবর 25

Sponsered content