Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
অর্থনীতি

চিটাগাং চেম্বারের নির্বাচন ১ নভেম্বর

  প্রতিনিধি ১১ আগস্ট ২০২৫ , ১১:৩১:৪৮ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: শতবর্ষী বাণিজ্য সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ মেয়াদের পরিচালকমণ্ডলীর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১ নভেম্বর বিভিন্ন ক্যাটাগরির ২৪ পরিচালক পদে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর মধ্যে অর্ডিনারি মেম্বার ক্যাটাগরিতে ১২ জন, অ্যাসোসিয়েট মেম্বার ৬ জন, ট্রেড গ্রুপে ৩ জন এবং টাউন অ্যাসোসিয়েশন গ্রুপে ৩ জন পরিচালক নির্বাচিত হবে।

সোমবার (১১ আগস্ট) চিটাগাং চেম্বারের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয় (বাণিজ্য সংগঠন-১) কর্তৃক গঠিত নির্বাচন বোর্ড।

পরিচালক, স্থানীয় সরকার, বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম এবং সিনিয়র সহকারী কমিশনার (সাধারণ), বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম যথাক্রমে চেয়ারম্যান ও সদস্য হিসেবে এই তফসিল ঘোষণা করেন।

নির্বাচনে অংশগ্রহণের জন্য আগামী ১৪-২০ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। জমা দেওয়ার শেষ সময় ২১ সেপ্টেম্বর বিকেল ৪টা।

বিস্তারিত তফসিল চিটাগাং চেম্বারের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে পাওয়া যাবে।

গত বছরের ৯ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন বিভাগের মহাপরিচালক ড. নাজনীন কাউসার চৌধুরীর সই করা আদেশে চিটাগাং চেম্বারে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশাকে। বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা অনুযায়ী প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে উল্লেখ করে আদেশে ১২০ দিনের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়। বিক্ষুব্ধ ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে চেম্বারের তৎকালীন ২৪ জন পরিচালকই পদত্যাগ করলে চেম্বার সভাপতি প্রশাসক নিয়োগের অনুরোধ জানিয়েছিলেন।

গত ২ জুলাই চেম্বার প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশার মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হয়। বুধবার (২ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক চিঠিতে মেয়াদ বাড়ানোর বিষয়টি জানানো হয়।

আরও খবর 13

Sponsered content