Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
অর্থনীতি

সোনার দামে টানা রেকর্ড, নতুন দাম ২ লাখ ৪৪ হাজার ১২৭ টাকা

  প্রতিনিধি ২০ জানুয়ারি ২০২৬ , ১১:৫৯:৩০ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: দেশের বাজারে সোনার দামে টানা রেকর্ড সৃষ্টি হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে আবারও বাড়ানো হয়েছে এই মূল্যবান ধাতুটির দাম।

সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ৫ হাজার ২৪৬ টাকা। ফলে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ১২৭ টাকা।

দেশের বাজারে এর আগে কখনো সোনার দাম এত বেশি হয়নি। এর মাধ্যমে অতীতের সব রেকর্ড ভেঙে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হলো। একই সঙ্গে রূপার দামও বাড়ানো হয়েছে। প্রতি ভরি রূপার দাম ৩৫০ টাকা বাড়িয়ে ৬ হাজার ৫৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতদিন ভালো মানের এক ভরি সোনার সর্বোচ্চ দাম ছিল ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৪ হাজার ৯৫৭ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৪ হাজার ৩১৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৯ হাজার ৭৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৬৭৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা করা হয়েছে।

এদিকে সোনার দাম বাড়ানোর পাশাপাশি রূপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ৩৫০ টাকা বাড়িয়ে ৬ হাজার ৫৯০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রূপার দাম ৩৫০ টাকা বাড়িয়ে ৬ হাজার ২৯৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম ২৯২ টাকা বাড়িয়ে ৫ হাজার ৪২৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ২৩৩ টাকা বাড়িয়ে ৪ হাজার ৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও খবর 13

Sponsered content