Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
জাতীয়

গণমাধ্যমকর্মী আইনে সংশোধন আনা হবে: আইনমন্ত্রী

  প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারি ২০২৩ , ১০:২৬:৪৩ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, গণমাধ্যমকর্মী আইনে যেসব জায়গায় সাংবাদিকদের আপত্তি আছে সেগুলো সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিউটিটে বিজেসি আয়োজিত সম্প্রচার সাংবাদিক সুরক্ষা প্রতিবেদন শীর্ষক সেমিনারে মন্ত্রী এ কথা বলেন।



তিনি বলেন, যেহেতু এ আইনের বেশ কিছু ধারা নিয়ে সাংবাদিক মহল আপত্তি তুলেছেন, তাই এগুলো নিয়ে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সঙ্গে সাংবাদিক নেতারা, মালিক পক্ষ এবং প্রয়োজনে আমি থেকে সবার মতামত নিয়েই একটি গ্রহণযোগ্য আইন করবো।

মন্ত্রী বলেন, সাংবাদিকদের সুরক্ষায় সরকার বদ্ধপরিকর। এখানে যেসব সমস্যা রয়েছে সবার মতামত নিয়েই সমাধান করা হবে। এ আইনটি আপনাদের সুরক্ষার জন্য করা হচ্ছে। এখন আপনারাই যেহেতু এ আইনের কিছু ধারা নিয়ে আপত্তির তুলেছেন সেহেতু এগুলোর নিষ্পত্তি করেই আইন করা হবে।



আইনমন্ত্রী বলেন, গণমাধ্যম সেক্টর এখন যথেষ্ট পরিপক্ক সেক্টর। তাই এখানে আইন, রেগুলেটরি বডি করার সময় এসেছে। তাই আমি আপনাদের স্বার্থে আইন করার পক্ষে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে বিজেসি পক্ষ থেকে দেশের ২৩টি টেলিভিশন চ্যালেনের কর্মীদের মৌলিক প্রাপ্যতা ও সুরক্ষা নিয়ে একটি জরিপের ফলাফল তুলে ধরেন। সেখানে জানানো হয়, মাসে ১০ তারিখের নিয়মিত বেতন হয় মাত্র ৮ শতাংশ স্টেশনে। আর উৎসব ভাতা পায় ৫০ শতাংশে। ১৩টি স্টেশন কোনও নোটিশ ছাড়াই কর্মী ছাটাই করে। সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত হলে ব্যয় বহন করে না ১৮টি টেলিভিশন। সাপ্তাহিক ও সরকারি ছুটি দেওয়া হয় না ১১ ভাগ টেলিভিশনে। অর্জিত ছুটি দেয় না বেশিরভাগ টেলিভিশন।



আরও খবর 17

Sponsered content