উত্তর চট্টগ্রাম

দেশনেত্রী বেগম খালেদার ইন্তেকালে বিএনপি প্রার্থী লায়ন আসলাম চৌধুরীর বাসভবনে খতমে কোরআন ও দোয়া মাহফিল

  প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২৫ , ১০:৫৩:০৯ প্রিন্ট সংস্করণ

মো: রমিজ আলী,সীতাকুণ্ড প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া -এর ইন্তেকালে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন করেছে চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) সংসদীয় এলাকার বিএনপি নেতাকর্মীরা।

এই উপলক্ষে চট্টগ্রাম–৪ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন মোঃ আসলাম চৌধুরী-এর বাসভবনে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং আল্লাহ তায়ালার দরবারে তার জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশের গণতন্ত্র, বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব এবং জাতির শান্তি ও কল্যাণ কামনায় দোয়া করা হয়।

অনুষ্ঠানে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, আলেম-ওলামা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। শোকাহত পরিবেশে উপস্থিত সবাই দেশনেত্রীর রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এ সময় বক্তারা বলেন,“দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একজন আপসহীন নেত্রী ছিলেন। তার নেতৃত্ব ও ত্যাগ জাতি চিরদিন স্মরণ করবে।” দোয়া মাহফিল শেষে অংশগ্রহণকারীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

আরও খবর 27

Sponsered content