Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

নিমতল জান্নাতুল বাকি জামে মসজিদের নির্মাণ কাজের বর্ণাঢ্য উদ্বোধন

  প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৬ , ১০:৩৭:২৫ প্রিন্ট সংস্করণ

মো: রমিজ আলী, সীতাকুণ্ড প্রতিনিধি: দীর্ঘদিনের প্রত্যাশা, পরিকল্পনা ও এলাকার ধর্মপ্রাণ মানুষের অকুণ্ঠ সমর্থনের মধ্য দিয়ে অবশেষে বাস্তবায়নের পথে এগোলো একটি স্বপ্নের প্রকল্প। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা নিমতল এলাকায় অবস্থিত “নিমতল জান্নাতুল বাকি জামে মসজিদ”-এর নির্মাণকাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে।

মসজিদটি নির্মিত হলে এলাকার কয়েকশ মুসল্লি একসঙ্গে নামাজ আদায়ের সুযোগ পাবেন বলে আয়োজকরা আশা প্রকাশ করেন। আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিতব্য এই মসজিদে নামাজ আদায়ের পাশাপাশি ইসলামি শিক্ষা কার্যক্রম, কোরআন তেলাওয়াত শিক্ষা, শিশু-কিশোরদের নৈতিক শিক্ষার ব্যবস্থা এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের সুযোগ থাকবে।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে স্থানীয় মুসল্লি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির উপদেষ্টা নুরুল আজিম সবুজ ও আব্দুল্লাহ আল নোমান, সভাপতি মো. খালেদ কায়সার, সাধারণ সম্পাদক মো. আশরাফুল আমিন, ক্যাশিয়ার মো. নুর উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, একটি মসজিদ শুধু ইবাদতের স্থান নয়—এটি একটি সমাজ গঠনের কেন্দ্রবিন্দু। একটি মসজিদকে ঘিরেই গড়ে ওঠে নৈতিকতা, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি। তারা আশা প্রকাশ করেন, এই মসজিদটি ভবিষ্যতে এলাকার মানুষের মধ্যে ইসলামী মূল্যবোধ চর্চা ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় বক্তারা মসজিদের নির্মাণকাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী মুসল্লিরা আবেগঘন পরিবেশে মহান আল্লাহর দরবারে মসজিদের সফলতা ও সকলের মঙ্গল কামনা করেন।

আরও খবর 27

Sponsered content