Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

সীতাকুণ্ড সমিতি–চট্টগ্রামের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন গঠন

  প্রতিনিধি ১৬ মার্চ ২০২৬ , ১২:০৭:০৪ প্রিন্ট সংস্করণ

মো. রমিজ আলী, সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামে বসবাসরত সীতাকুণ্ডবাসীর অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন সীতাকুণ্ড সমিতি–চট্টগ্রাম (রেজি. নং–৩০৪৭/১৩) এর আসন্ন কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬–২০২৮ সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

নবগঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শহীদুল্ল্যাহ মানিক, যিনি বর্তমানে সমাজসেবা অধিদপ্তর, চট্টগ্রামের সহকারী পরিচালক হিসেবে কর্মরত আছেন।

এছাড়া নির্বাচন কমিশনার (১) হিসেবে দায়িত্ব পালন করবেন আহমেদ শাহীন আলরাজী, অধ্যক্ষ, ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম। নির্বাচন কমিশনার (২) হিসেবে রয়েছেন অ্যাডভোকেট আইনুল কামাল, এপিপি, ৫ম যুগ্ম মহানগর দায়রা জজ আদালত, চট্টগ্রাম।

সমিতির সংশ্লিষ্ট নেতৃবৃন্দ জানান, নবগঠিত নির্বাচন কমিশন তাদের অভিজ্ঞতা, সততা ও দক্ষতার মাধ্যমে আসন্ন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করবেন বলে তারা আশা করছেন। এর মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং চট্টগ্রামে বসবাসরত সীতাকুণ্ডবাসীর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ঐক্য আরও সুদৃঢ় হবে।
এদিকে নবগঠিত নির্বাচন কমিশনের সদস্যদের সীতাকুণ্ড সমিতি–চট্টগ্রাম পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

আরও খবর 27

Sponsered content