Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
শিক্ষাঙ্গন

সাগরে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২

  প্রতিনিধি ৮ জুলাই ২০২৫ , ১০:৩৪:০২ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: কক্সবাজারে সাগরে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। তলিয়ে গেছেন আরও দুজন। মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৯টার দিকে হিমছড়ি সমুদ্র সৈকত পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম কেএম সাদমান রহমান সাবাব।

নিখোঁজ দুজন হলেন আসিফ আহমেদ ও অরিত্র হাসান। তিনজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
জানা গেছে, গতকাল সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় এই বিভাগের চারজন এবং আরবি বিভাগের একজন শিক্ষার্থী কক্সবাজারে ঘুরতে যান। রাতে হিমছড়িতে অবস্থান করে সকালে সৈকতে যান তারা। এরপর তিনজন সমুদ্রে গোসলে নামলে ঢেউয়ের তোড়ে তলিয়ে যান তারা।

প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, পানি স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ একটা বড় ঢেউ এসে সবকিছু উল্টে দিল। আমরা চিৎকার করে স্থানীয় জেলেদের ডাকলাম। তারা ছুটে এলেও সাবাবকে মৃত অবস্থায় খুঁজে পাওয়া গেল। বাকি দুজনের এখনও কোনো খোঁজ নেই।

চবির সহকারী প্রক্টর ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক সাঈদ কামাল চৌধুরী বলেন, তারা নিজেদের উদ্যোগেই কক্সবাজারে গিয়েছিলেন। একজনের লাশ পাওয়া গেছে, বাকি দুইজন এখনো নিখোঁজ। স্থানীয় প্রশাসন ও জেলেদের সহযোগিতায় উদ্ধার অভিযান চলছে।

বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হয়েছে বলেও জানান তিনি।

আরও খবর 31

Sponsered content