প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২৫ , ১০:৩৭:৩২ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মোহাম্মদ মামুন।
জানাজার নামাজের আগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক সাইফুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩১ ডিসেম্বর হতে ২ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিন দিনের শোক পালন করা হবে। বুধবার (৩১ ডিসেম্বর) সাধারণ ছুটির আওতায় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখা হয়।