Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

চাকসু নেত্রীকে বিয়ে করলেন ডাকসু জিএস

  প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২৫ , ১০:৫৫:০০ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ বিয়ে করেছেন। তাঁর জীবনসঙ্গী হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদাউস সানজিদা।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কাঁটাবন মসজিদে পারিবারিক আয়োজনে তাদের আকদ অনুষ্ঠিত হয়। এর আগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন ফেসবুকে এক পোস্টে এস এম ফরহাদের বিয়ের তথ্য নিশ্চিত করে নবদম্পতির জন্য দোয়া ও শুভকামনা জানান।

জানা গেছে, কনে জান্নাতুল ফেরদাউস সানজিদা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি চাকসুর একজন নির্বাহী সদস্য। তাঁর বাড়ি ফেনী জেলার সোনাগাজী উপজেলায়। ব্যক্তিজীবনে তুলনামূলকভাবে প্রচারবিমুখ হলেও ছাত্ররাজনীতিতে তিনি সক্রিয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

কনের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার ঢাকার একটি মসজিদে ছোট পরিসরে ফরহাদ ও সানজিদার বাগদান অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিকভাবে চলতি ডিসেম্বরের মাঝামাঝি বাগদানের কথা থাকলেও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় তা পিছিয়ে দেওয়া হয়।

রাঙামাটির বাসিন্দা এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

আরও খবর 25

Sponsered content