প্রতিনিধি ৭ নভেম্বর ২০২৫ , ১০:২৪:৪১ প্রিন্ট সংস্করণ

মহিউদ্দীন কুতুবী, কুতুবদিয়া প্রতিনিধি: ঐতিহাসিক ৭ই নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সফলভাবে উদযাপন করেছে কুতুবদিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।
শুক্রবার (০৭ নভেম্বর) বিকেল তিন টার সময় বড়ঘোপ ডাক বাংলো মাঠে অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিলে পুরো মাঠ জনসমুদ্রে পরিনত হয়।
কুতুবদিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ছৈয়দ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে সদস্য সচিব এম এ ছালাম কুতুবী সঞ্চালনা অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য জনাব এটিএম নুরুল বশর চৌধুরী।
তিনি দিবসটির তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।এ সময় আরও বক্তব্যে রাখেন কক্সবাজার জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম. মোবারক হোসাইন,উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আবু মুছা কুতুবী,সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজু,বড়ঘোপ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক,উপজেলা শ্রমিক দলের সভাপতি শাহাদাত হোসেন ভুট্টো,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃইউছোপ,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুহাম্মদ মুকাররম কুতুবী।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহ সভাপতি নুরুল আবছার বিএ,বড়ঘোপ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম,লেমশীখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আকতার হোসেন, উত্তর ধুরুং ইউনিয়ন বিএনপির সভাপতি নেজাম উদ্দিন,আলী আকবর ডেইল ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ খান চৌধুরী, আলী আকবর ডেইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকতার কামাল সিকদার,বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সিকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক নাজেম উদ্দিন নাজু।
এছাড়াও উপস্থিত ছিলেন কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল আলম,উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির,সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহেদ খান সিকদার,যুগ্ম আহ্বায়ক বখতিয়ার উদ্দিন শিবু, মৎসজিবী দলের সভাপতি জয়নাল আবেদিন,সাধারণ সম্পাদক আবুল বশর,উপজেলা মহিলা দলের সভাপতি নাসিমা আকতার আলী আকবর ডেইল ইউনিয়ন যুবদলের সভাপতি ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম. কাউছার হোসাইন রিপন, সাধারণ সম্পাদক নুরুল আলম, সদস্য সচিব আবদুল আল মান্নান প্রমুখ।
বক্তব্য শেষে র্যালির মধ্য দিয়ে কুতুবদিয়ার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সরকারি কলেজ গেট গিয়ে র্যালির সমাপ্ত ঘোষণা করেন।