Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
খেলাধুলা

দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির উপ-কমিটি গঠন: চেয়ারম্যান দোস্ত মোহাম্মদ, টিম ম্যানেজার-বাবলা

  প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২৫ , ১১:৪১:০৬ প্রিন্ট সংস্করণ

ক্রীড়া ডেস্ক: আসন্ন সিডিএফএ ক্লাইম্ব অ-১৫ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৫ ও মহানগরী ক্রীড়া সংস্থার ইস্পানী পাইওনিয়ার ফুটবল টুর্নামেন্ট -২০২৫-২৬ এ সফল ভাবে অংশগ্রহণ করতে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির উপ কমিটি গঠন করা হয়েছে।

২২ ডিসেম্বর, সন্ধ্যায় একাডেমির অস্থায়ী কার্যালয়ে জেনারেল সেক্রেটারি ও পরিচালক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা’র সভাপতিত্বে নির্বাহী কমিটির এক জরুরি সভায় ২৫ সদস্য বিশিষ্ট উপ- কমিটি গঠন করা হয়েছে।

সভার সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ সেশনে কমিটিতে বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব দোস্ত মোহাম্মদ ভাই কে চেয়ারম্যান, মোঃ ইকবাল হোসেন ভাইস ১-চেয়ারম্যান, ভাইস ২-চেয়ারম্যান মোঃ আলমগীর, ব্যবস্থাপনা সহ সম্পাদক মোঃ খলিলুর রহমান হাওলাদার,টিম ম্যানেজার বাবুল হোসেন বাবলা, সহকারী ম্যানেজার রাকিব হোসেন, সমন্বয়ক সদস্য মোঃ নাহিদুল ইসলাম নাহিদ,মাঠ সমন্বয়কারী আমির খন্দকার, উপদেষ্টা কোচ মোঃ আলাউদ্দিন, কোচ সহকারী মোঃ মামুন, কোচিং সদস্য মোঃ মুরাদ হোসেন,ট্যাকনিক্যাল কোচ মোঃ আসলাম,সদস্য (কিপার) ওমর ফারুক, সদস্য জিয়াউর রহমান জিয়া, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ রায়হান সাদ্দাম রানা,মোঃ আকিব জাভেদ, মোঃ শাহেদ, শিক্ষক ইকবাল হোসেন সুমন, শিক্ষক মোঃ লোকমান, ফিজিওথেরাপি(চিকিৎসা সমন্বয়ক) ডাঃ উদয়ন কান্তি মিত্র, পরিচালক সদস্য দেলোয়ার হোসেন, সদস্য মোঃ আঃ রহিম।

প্রধান উপদেষ্টা-সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, উপদেষ্টা সদস্য – মাহাবুব এলাহী, উপদেষ্টা সদস্য হাজী মুজিবুল হক বকুল, উপদেষ্টা সদস্য ও পরিচালক দেলোয়ার আমিন হারুন, উপদেষ্টা সদস্য হাজী মুজিবুল হক কোম্পানি, উপদেষ্টা সদস্য হাজী মোঃ জাহিদ হোসেন, মোঃ আশরাফ উদ্দিন,সাইফুর রহমান মিন্টু, পরিচালক সদস্য মোঃ শফিক উদ্দিন , পরিচালনা সদস্য হিসেবে মোঃ মিজানুর রহমান পারুল, মোঃ আইয়ুব ও অভিভাবক সদস্য খোরশেদ আলম, মোঃ শাহজাহান প্রমুখ।

আগামী ২৫ ডিসেম্বর দুপুরে জেলা স্টেডিয়ামে অ-১৫ একাডেমি কাপ ফুটবলে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি গ্রুপের ৩ নং টি মিরসরাই ফুটবল একাডেমির সাথে লড়াইয়ে অবতীর্ণ হবেন। সভা থেকে জানানো হয়েছে যে, এই উপ কমিটি আগামী ২০২৫-২৬ সেশন পর্যন্ত চলমান থাকবে।

আরও খবর 16

Sponsered content