প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২৫ , ১২:১৩:০১ প্রিন্ট সংস্করণ

মহেশখালী প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র,ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ওসমান হাদীর ওপর সংঘটিত হত্যাচেষ্টার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মহেশখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৩ ডিসেম্বর শনিবার বিকেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মহেশখালী উপজেলা শাখার উদ্যোগে উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিতভাবে একজন নাগরিকের প্রাণনাশের চেষ্টা মানবাধিকারের চরম লঙ্ঘন। অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের জানা আইনের আওতায় আনার দাবি জানান তারা।
বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।