প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২৫ , ১০:০৬:৪২ প্রিন্ট সংস্করণ

উখিয়া প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে উখিয়া উচ্চবিদ্যালয় খেলার মাঠে ১৬ ডিসেম্বর বিকেল ৩ টায় এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন করেন উখিয়া উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা। এই সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জারিন তাসমিন তাসিন।
টানটান উত্তেজনার মধ্যে দিলে খেলা শুরু হয়। খেলায় একদিকে অংশগ্রহণ করেন চেয়ারম্যান একদশ (লাল দল) অপর দিকে অংশনেন উপজেলা প্রশাসন একাদশ (সবুজ দল) ৩০ মিনিটের নির্ধারিত প্রীতি ফুটবল ম্যাচ খেলায় (লাল দল) প্রথমার্ধের ২ শুন্য গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে গোল করতে মরিয়া হয়ে ওঠে (সবুজ দল)দ্বিতীয়ার্ধের খেলার ১০ মিনিটের মাথায় ডাক্তার ছৈয়দ হোসেন মাঝ মাঠ থেকে একায় বিপক্ষ দলের খেলোয়াড় থেকে বল কেড়ে নিয়ে দুর্দান্ত গতিতে লাল দলের ডিফেন্স ভেঙ্গে সজোরে শঠ নিলে গোল কিপার পরাজিত হন। খেলায় ফলাফল হয়ে দাঁড়ায় ২-১ গোলে দ্বিতীয়ার্ধে ১৪ মিনিটের মাথায় চেয়ারম্যান একাদশের অধিনায়ক রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রুমান প্রতিপক্ষ দলের খেলোয়াড় থেকে কৌশলে বল ছিনিয়ে নিয়ে ডি-বক্সে ডুকে হালকা শঠ দিলে গোল রক্ষক পরাজিত হয় বল গোলপোস্টে ডুকে যায়।
খেলা শেষে বাঁশি দেওয়া পর্যন্ত রাজাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একাদশ (লালদল) ৩-১ গোলে এগিয়ে যায়।
খেলা শেষে নবাগত নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা খেলোয়াড়দের হাতে পুরুষ্কার তুলে দেন।খেলার ধারাভাষ্য দেন,উখিয়া উপজেলা পোস্ট মাস্টার, কন্ঠ শিল্পী, এস.এম জসিম উদ্দিন।