কক্সবাজার

মহেশখালীতে অবৈধ মোটরসাইকেল পার্কিংয়ের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান

  প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২৫ , ১০:১৫:১৮ প্রিন্ট সংস্করণ

মহেশখালী প্রতিনিধি : মহেশখালী উপজেলার গোরকঘাটা জেটিঘাট এলাকায় ১১ ডিসেম্বর বৃহস্পতিবার পরিদর্শন কারে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান-মাহমুদ-ডালিম ঘাটসংলগ্ন স্থানে অবৈধভাবে মোটরসাইকেল পার্কিং করার কারণে রোগী, পর্যটকসহ সাধারণ যাত্রীদের চলাচলে ব্যাপক ভোগান্তির সৃষ্টি হচ্ছে।

এ পরিস্থিতিতে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার তাৎক্ষণিকভাবে অভিযানে নেতৃত্ব দেন এবং অবৈধভাবে পার্কিং করে রাখা মোটরসাইকেলগুলো জব্দ করে থানায় প্রেরণ করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়— জনসাধারণ, যাত্রী ও পর্যটকদের নির্বিঘ্ন চলাচলের স্বার্থে ভবিষ্যতে কেউ যেন অবৈধভাবে রাস্তা দখল করে পার্কিং না করেন।

আরও খবর 30

Sponsered content