উত্তর চট্টগ্রাম

ফটিকছড়িতে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ এক মাদ্রাসা ছাত্র

  প্রতিনিধি ২০ জুলাই ২০২৫ , ১০:১০:৫২ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : ফটিকছড়ি উপজেলা নাজিরহাট পৌরসভার ২ নং ওয়ার্ড পূর্বসুয়াবিল সৈয়দ বাড়ির মোঃ নেজাম উদ্দিনের ছেলে মোহাম্মদ আইনুল ইসলাম (গোফরান-১৫) ২০ জুলাই রবিবার ফটিকছড়ি জামিউল উলুম সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় দশম শ্রেণীর পরীক্ষায় অংশ নিতে গিয়েছিল।পরীক্ষার পর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। পরিবার অত্যন্ত দুশ্চিন্তায় রয়েছে।

তার পিতা মোঃ এস.এম.নেজাম উদ্দিন বাদী হয়ে ভুজপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আইনুল ইসলামের দ্রুত সন্ধানের জন্য সকলের সহয়োগিতা কামনা করছে।

কোনো ব্যক্তি তাকে কোথাও দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দয়া করে উক্ত 01840-990262 নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে।

আরও খবর 27

Sponsered content