Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
বিনোদন

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন শাকিব খান

  প্রতিনিধি ৩ জুলাই ২০২৫ , ১০:৪৮:৪৩ প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক: আগামী বছরের (২০২৬) ঈদুল ফিতরের সিনেমায় চুক্তিবদ্ধ হলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমাটি পরিচালনা করবেন ছোট পর্দার নির্মাতা আবু হায়াত মাহমুদ।

বুধবার (০২ জুলাই) রাতে রাজধানীর একটি হোটেলে নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান।

শাকিব খানের নতুন এই সিনেমাটি ক্রিয়েটিভ ল্যান্ড-এর ব্যানারে প্রযোজনা করছেন শিরিন সুলতানা। এর মাধ্যমে তিনি প্রথমবারের মতো সিনেমা প্রযোজনায় নাম লেখালেন।

জানা যায়, মেজবাহ উদ্দিন সুমনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন।

সিনেমাটি প্রসঙ্গে বিস্তারিত কিছু জানাতে চাননি নির্মাতা আবু হায়াত মাহমুদ। তিনি বলেন, এটা হবে অ্যাকশন ফিল্ম, যেটি দর্শক লার্জার দ্যান লাইফ হিসেবে বিগস্ক্রিনে দেখতে পাবেন। সিনেমার নাম অন্যান্য অভিনেতা-অভিনেত্রী কারা থাকবেন এগুলো আগামীতে জানানো হবে।

আরও খবর 20

Sponsered content