উত্তর চট্টগ্রাম

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকী, সম্পাদক সারোয়ার

  প্রতিনিধি ৩ জুন ২০২৫ , ১০:২৮:১০ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী : চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। এ কমিটিতে তকিবুল হাসান চৌধুরী তকীকে সভাপতি এবং সারোয়ার হোসেন রুবেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে সিনিয়র সহ সভাপতি হয়েছেন কাজী মো. সেলিম উদ্দিন।

এছাড়া গিয়াস উদ্দিন, মাহবুবুর রহমান খান, মাহিন উদ্দিন, নাইম উদ্দিন মিনহাজ, গাজী আব্দুল মুবিন, রেজওয়ান করিম চৌধুরী রকি, হোসাইন মোহাম্মদ মাসুম ও আমজাদ হোসেন জিহানকে সহ সভাপতি মনোনীত করা হয়।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মিনহাজ উদ্দিন টিটু। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন নূর উদ্দিন হোসেন, বেলাল উদ্দিন মুন্না ও কাউসার উদ্দীন বাবু। সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা সজিব এবং দফতর সম্পাদক হয়েছেন নাজিম উদ্দিন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে উত্তর জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষিত হওয়ায় হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ, উপজেলা বিএনপি’র সদস্য সচিব গিয়াস চেয়ারম্যান, পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন ও সদস্য সচিব অহিদুল আলম যৌথ বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এবং সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলালকে অভিনন্দন জানিয়েছেন।

আরও খবর 27

Sponsered content