Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
খেলাধুলা

অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ভারত

  প্রতিনিধি ৪ মার্চ ২০২৫ , ১১:৪৮:৩৬ প্রিন্ট সংস্করণ

খেলাধুলা ডেস্ক: বিরাট কোহলি আর লোকেশ রাহুল দলকে নিয়ে গেলেন জয়ের কাছাকাছি। শেষে গিয়ে খেই হারালেন কোহলি।

বিলিয়ে দিলেন উইকেট। তবে হার্দিক পান্ডিয়া নেমে করলেন বাজিমাত। তিন ছক্কায় জয় সহজ করে দিয়ে হলেন আউট। ফিনিশিংটা আসে রাহুলের হাত ধরেই। ছক্কা মেরে ভারতকে তুললেন ফাইনালে।

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারাল ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ২৬৪ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে এই রান ১১ বল হাতে রেখে তাড়া করে ফেলে ভারত।

তৃতীয় ওভারে কুপার কনোলিকে শূন্য রানে হারিয়ে শুরু হয় অস্ট্রেলিয়ার ইনিংস। এই ধাক্কা সামলে তিনে নামা স্মিথ জুটি গড়েন ট্রাভিস হেডের সঙ্গে। ধীরগতিতে খেলে তারা জুটির অর্ধশতক পূর্ণ করেন। নবম ওভারে হেডকে ফিরিয়ে জুটিটি ভাঙেন বরুণ চক্রবর্তী। ৩৩ বলে ৩৯ রান করে বিদায় নেন অজি ওপেনার।

চারে নেমে লাবুশেন সঙ্গ দেন স্মিথকে। কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি তিনি। ৩৬ বলে ২৯ রান করে শিকার হন মোহাম্মদ শামির। এর মধ্যে ৬৮ বলে পঞ্চাশ স্পর্শ করেন স্মিথ। পাঁচে নেমে জস ইংলিশ ১১ রান করে উইকেট হারান। তবে লড়তে থাকেন স্মিথ। যদিও সেঞ্চুরি অব্দি নিয়ে যেতে পারেননি নিজের ইনিংস। শামির বলে বোল্ড হয়ে ৯৬ বলে ৭৩ রান করে ফেরেন অজি অধিনায়ক।

স্মিথের বিদায়ের পর লড়েন কেয়ারি। তবে বাকিরা ব্যর্থ হচ্ছিলেন ব্যাট হাতে। গ্লেন ম্যাক্সওয়েল ৭ ও বেন ডারউইশ বিদায় নেন ১৯ রানে। শেষদিকে গিয়ে রানআউট হয়ে ফেরেন কেয়ারি। যাওয়ার আগে খেলে যান ৫৭ বলে ৬১ রানের ইনিংস।

ভারতের পক্ষে ১০ ওভারে ৪৮ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন শামি। দুটি করে উইকেট নেন বরুণ ও রবীন্দ্র জাদেজা। একটি করে পান হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল।

রান তাড়ায় নেমে শুরুতেই শুভমান গিলকে হারায় ভারত। ৮ রান করে তিনি ফেরেন সাজঘরে। রোহিত শর্মাও ইনিংস লম্বা করতে পারেননি। ২৯ বলে ২৮ রান করেন তিনি। তিনে নেমে বিরাট কোহলি লড়াই চালিয়ে যান। তাকে সঙ্গ দেন শ্রেয়াস আইয়ার। ১১১ বলে ৯১ রানের জুটি গড়েন তারা। তবে ফিফটির পাঁচ রান আগে শ্রেয়াস বিদায় নিলে ভাঙে এই জুটি।

অক্ষর প্যাটেল নেমে অবশ্য ইনিংস লম্বা করতে পারেননি। ৩০ বলে ২৭ রান করেন তিনি। পঞ্চম উইকেটে ৪৭ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছে নিয়ে যান কোহলি ও রাহুল। ৫৩ বল ফিফটি পূর্ণ করা কোহলি দেখেশুনে খেলতে থাকলেও ৪৩তম ওভারে ডারউইশের হাতে ক্যাচ তুলে বিদায় নেন। ৯৮ বলে ৮৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। শেষদিকে পান্ডিয়া এসে খেলেন ভয়হীন ইনিংস। ২৪ বলে ২৮ রান করেন তিনি। বাকি কাজটা সারেন রাহুল। ৩৪ বলে ৪২ রানে অপরাজিত থাকেন তিনি।

আরও খবর 16

Sponsered content