প্রতিনিধি ১০ নভেম্বর ২০২৫ , ৮:৪৬:১১ প্রিন্ট সংস্করণ

সিরাজুল কবির বুলবুল, উখিয়া প্রতিনিধি : উখিয়া দারোগা বাজারে নিজের দোকান রক্ষা করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে লেপ-তোষকের দোকান ব্যবসায়ি মোহাম্মদ আলী (৬৫)। আহত হয়েছে এক ডজনের অধিক সাধারণ ব্যবসায়ী ও স্থানীয় স্বেচ্ছাসেবক। আগুনে লেলিহানশিখায় পুড়ে ছাই হয়েছে ৫০ টি দোকান।
ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দুই কোটি হবে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ বাদশা।
১০ নভেম্বর সোমবার বিকেল ৩.৩০ মিনিটের সময় লেপ-তোষকের দোকানের পেছনের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয় দোকানদাররা জানান।
মুহূর্তে মধ্যে সেই আগুনের লেলিহান শিখার রূপধারণ করে দাও দাও করে জ্বলতে থাকে।
একপর্যায়ে আগুন চতুর দিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় জনসাধারণ ও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রাণান্তকর প্রচেষ্টা প্রায় দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
এই সময় সার্বিক সহযোগিতা করেন সেনাবাহিনী, পুলিশ ও র্যাব কর্মকর্তা বৃন্দ ।
তাৎক্ষণিক ঘটনা স্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শহীদুল ইসলাম।