Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
কক্সবাজার

কুতুবদিয়ায় বিএনপি’র প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

  প্রতিনিধি ৯ জুন ২০২৫ , ১০:৩৯:৫৯ প্রিন্ট সংস্করণ

মহিউদ্দীন কুতুবী, কুতুবদিয়া: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র কুতুবদিয়া উপজেলা শাখা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মজলুম জননেতা সালাহউদ্দিন আহমেদ-সহ জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচার ও চরিত্র হননের অপচেষ্টার প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য, কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, তিনি তার বক্তব্যে বলেন, “বিএনপি’র নেতৃবৃন্দের বিরুদ্ধে যেসব অপপ্রচার চলছে, তা রাজনৈতিক প্রতিহিংসার নগ্ন বহিঃপ্রকাশ। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

এছাড়াও আরও বক্তৃতা করেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক, দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছৈয়দ আহমেদ চৌধুরী,উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ ছালাম কুতুবী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম মোবারক হোসাইন, সহ যুবদল, শ্রমিক দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল,মৎস্যজীবি দল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতারা। বক্তারা মিথ্যাচার এবং রাজনৈতিক হীন উদ্দেশ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ডাকবাংলোর সামনে এসে শেষ হয়। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

আরও খবর 30

Sponsered content