পার্বত্য চট্টগ্রাম

রাঙামাটি–২৯৯ আসনে দীপেন দেওয়ানের নির্বাচনী প্রচারণা শুরু

  প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৫ , ১০:৪০:০৪ প্রিন্ট সংস্করণ

মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান। ধানের শীষের কাণ্ডারী হিসেবে পরিচিত এই প্রার্থীর সমর্থনে গ (সোমবার) কাপ্তাই উপজেলা বিএনপি, কাপ্তাই জেটিঘাট এলাকায় এক নির্বাচনী সভার আয়োজন করে।

​২৪শে নভেম্বর বিকেল তিনটায় ধর্মীয় বাণী পাঠের মাধ্যমে সভার সূচনা হয়। এতে কাপ্তাইয়ের বিভিন্ন ইউনিয়ন থেকে আসা দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

​গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই, দীপেন দেওয়ান। ​সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক এবং রাঙামাটি–২৯৯ আসনের দলীয় প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান। ​তিনি বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই।

​তিনি আরও বলেন, শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে যাওয়া এবং ঐক্যবদ্ধ থাকার মাধ্যমে জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন।

​সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো ও সাইফুল ইসলাম পনির, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক, আলী বাবর এবং সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল।

​বক্তারা বলেন, রাঙামাটির সার্বিক উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এডভোকেট দীপেন দেওয়ানই উপযুক্ত প্রার্থী। তাঁরা তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে নির্বাচনী মাঠে আরও জোরদারভাবে কাজ করার আহ্বান জানান।