Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
পার্বত্য চট্টগ্রাম

কেএনএফের জন্য এখনো আলোচনার পথ খোলা আছে : র‍্যাব মহাপরিচালক

  প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৪ , ৯:৩৬:৫৮ প্রিন্ট সংস্করণ

বিশেষ প্রতিনিধি,পার্বত্য চট্টগ্রামঃ র‍্যাবের মহাপরিচালক এম খোরশীদ হোসেন বলেছেন, নতুন গজিয়ে ওঠা সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর জন্য শান্তির পথে ফিরে আসতে এখনো আলোচনার পথ খোলা আছে,তারা চাইলে আত্মসমর্পণ করে শান্তির পথে ফিরে আসুক। তাদের জন্য যা যা করা লাগবে সে সবগুলো আমরা করবো, তবে স্বাধীন দেশের এই অবৈধ অস্ত্রধারীদের মেনে নেওয়া সম্ভব নয়। তারা যতক্ষণ শান্তির পরে ফিরে না আসবে ততক্ষণ যৌথ অভিযান অব্যাহত থাকবে।




বুধবার ১৭ এপ্রিল বিকেল ৩টার দিকে বান্দরবান সার্কিট হাউজের মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা জানান র‍্যাবের মহাপরিচালক এম. খোরশীদ হোসেন।

এর আগে তিনি রুমা ও থানচি মসজিদ, উপজেলার পরিষদ এবং ব্যাংক ডাকাতির ঘটনাস্থলে পরিদর্শনের করেন,পরে বান্দরবানে সার্কিট হাউজের প্রশাসন ও আইনশৃঙ্খলা ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাঝে মতবিনিময় সভায় যোগ দেন তিনি।

র‍্যাবের মহাপরিচালক এম খোরশীদ হোসেন বলেন র‍্যাবের অভিযান শুরু হয়ে গেছে,যেই সব অস্ত্রগুলো লুট করা হয়েছে সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে, তাছাড়া স্বাধীন দেশের অবৈধ সশস্ত্র সংগঠন নির্মূল না হওয়ার পর্যন্ত অভিযান চলবে।




আটজন ত্রিপুরাদের গ্রেপ্তার বিষয়ে তিনি বলেন, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে প্রশ্ন করার জন্য নিয়ে আসা হয়েছে। কেননা তাদের সাথে সন্ত্রাসীদের যোগাযোগ থাকতে পারে। তারা চিহ্নিত বা দেখিয়ে দিলে আমাদের জন্য সন্ত্রাসীদের আস্তানায় অভিযান করা আরো সহজ হবে বলে মনে করি।

র‍্যাবের মহাপরিচালক আরো বলেন আমরা শান্তি চাই,সরকার প্রধান পার্বত্য অঞ্চলে শান্তির প্রতিষ্ঠার জন্য সেনাবাহিনীর নিযুক্ত করেছে।




যাতে পাহাড়ি অঞ্চলে সকল জাতিগোষ্ঠীর শান্তিতে বসবাস করুক,কিন্তু পাহাড়ের অশান্তি সৃষ্টি তৈরি হলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না,তাই আমরা শান্তি প্রতিষ্ঠা কমিটির মাধ্যমে আলোচনায় এসে আবার শান্তির পথে ফিরে আসুক এটাই আমরা চাই।

এসময় পুলিশ সুপার সৈকত শাহীন, জেলা প্রশাসক শাহ মোহাজিদ উদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আরও খবর 29

Sponsered content