উত্তর চট্টগ্রাম

ভুজপুরে রক্তছড়ি খাল পূর্ণঃ খনন, উপকৃত হবে হাজারো কৃষক

  প্রতিনিধি ৮ মার্চ ২০২৫ , ১১:২৭:৪৫ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার হারুয়ালছড়ি ইউনিয়নে বহু প্রতীক্ষিত রক্তছড়ি খাল পূর্ণঃখনন করা হয়েছে। ৮ মার্চ শনিবার কৃষি মন্রালয়ের যগ্ন সচিব মুহাম্মদ এনামুল হক আনুষ্ঠানিক ভাবে এই খালের পূর্ণঃখনন কাজের উদ্বোধন করেন।

প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন তত্ত্বাবধানে (বিএনডিসি) এই প্রকল্পের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান দি আর্থ কনস্ট্রাকশন। উদ্বোধনী অনুষ্ঠানে যুগ্ম সচিব মুহাম্মদ এনামূল হক বলেন ‘খাল খননের পরে অত্র এলাকার কৃষি ও কৃষকের জীবনযাত্রার মানোন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি কৃষির সাথে সম্পর্কিত বিভিন্ন চ্যালঞ্চ মোকাবিলা সহায়ক হবে” তিনি আরও বলেন বিএডিসি কৃষি পদ্ধতি ও কৃষকের মানোন্নয়ন নিরলস কাজ করে যাচ্ছে। পরে তিনি পাইন্দং হেদায়তুল ইসলাম মাদ্রাসার সংলগ্ন হোল্ডার এগ্রিকালচারল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এস,এ,সিপি)এর আওতায়ই কৃষি বিপন অধিদপ্তরের উদ্দ্যেগে আয়োজিত উদ্দ্যোক্তা বিষয়ক প্রশিক্ষণে অংশ গ্রহণ কারিদের মাঝে সনদ বিতরণ করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএডিসির নির্বাহী প্রকোশলী ফাতিমা আকতার জেনি,এসএপির কম্পোনেন্ট ডিরেক্টর রেজাউল করিম ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান, বিএডিসির সহকারী প্রকৌশলী তমল দাস, হারুয়ালছড়ি ইউনিয়নে চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী।

বিটডিসির সূত্রে জানা যায় ৩ কিলোমিটার দীর্ঘ এই খালটি পূর্ণঃখনন ফলে সেচের পানি সরবরাহ নিশ্চিত হবে প্রায় দুই হাজার একর কৃষি জমি চাষাবাদের আওতায় আসবে এছাড়াও নাথ পাড়া সরকার পাড়া আলী মিয়াজীর বাড়িসহ ৪নং ও ৫নং ওয়ার্ডে বর্ষার মৌসুমে জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে।

আরও খবর 27

Sponsered content