Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

সীতাকুণ্ড প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে এমপি আসলাম চৌধুরীর ঈদ শুভেচ্ছা বিনিময়

  প্রতিনিধি ২৪ মার্চ ২০২৬ , ১১:১৬:৩৭ প্রিন্ট সংস্করণ

মো: রমিজ আলী,সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড, পাহাড়তলী ও আংশিক আকবরশাহ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরীর সঙ্গে সীতাকুণ্ড প্রেসক্লাবের নেতৃবৃন্দের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোমবার দুপুরে প্রেসক্লাবের নেতারা কুশল বিনিময়ের জন্য এমপির বাসভবনে সাক্ষাৎ করেন। এসময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় হয়।

আসলাম চৌধুরী সাংবাদিকদের উদ্দেশে বলেন, পেশাগত নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি রাজনৈতিক ও ব্যবসায়িক প্রভাবমুক্ত থেকে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করে নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমের মানোন্নয়ন সম্ভব। একটি শক্তিশালী ও স্বাধীন গণমাধ্যম গড়ে তুলতে সাংবাদিক সমাজের মধ্যে সংহতি বজায় রাখার বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. মোরছারিন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. হেদায়েত, সৌমিত্র চক্রবর্তী, সহ-সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ সালাউদ্দীন, প্রচার সম্পাদক সঞ্জয় চৌধুরী, সিনিয়র সাংবাদিক তালুকদার নির্দেশ বড়ুয়া, কামরুল ইসলাম দুলু, সাইদুল হক, কৃষ্ণ চন্দ্র দাস, মীর মামুন, অ্যাডভোকেট মো. নাসির, দেলোয়ার খান, এস.এম. ইকবাল হোসেনসহ অন্যান্য।

 

আরও খবর 27

Sponsered content