মহানগর

বন্দরটিলা আলী শাহ পাড়ায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২৬ , ১১:১১:৫২ প্রিন্ট সংস্করণ

মু.হোসেন বাবলা: নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ডস্থ বন্দরটিলাস্থ আলী শাহ পাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র উদ্যোগে আলোচনাসভা ও বিশেষ দোয়া মাহফিল ১৬ জানুয়ারি, শুক্রবার রাতে তালতলা এলাকায় অনুষ্ঠিত হয়েছে।

৩৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আশরাফ উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিগত ৩ বারের প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা সহ দেশের কল্যাণ কামনা সহ ইপিজেড থানা যুবদলের সদস্য সচিব আজিম সোহেল এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তাদের দৃপ্ত শপথে আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী কে আবারও ধানের শীষ প্রতীকে জয়ী করতে সবাই কে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় আহ্বান জানান। এছাড়া দলীয় শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি, যুবদল-ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল,শ্রমিক দল, কৃষকদল, তাঁতীদল, মহিলাদল ও জাসাস নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার অনুরোধ জানিয়েছেন।

বিএনপি নেতা মোঃ সুমন রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো সম্মানিত অতিথির বক্তব্য রাখেন নগর বিএনপির সাবেক জলবায়ু বিষয়ক সম্পাদক মোঃ নূরুজ্জামান কন্ট্রাক্টর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান, সাবেক সহ-সভাপতি মোঃ শরীফ, বিএনপি নেতা আব্বাস উদ্দিন, মোঃ সালাউদ্দিন, প্রবীণ বিএনপি নেতা মোঃ আকতার কামাল, মোঃ এনামুল হক।

আরো শুভেচ্ছা বক্তব্য রাখেন এবাদুল হক, নূরুল আমিন, মোতাহের হোসেন বাদল, মোঃ সালাউদ্দিন কাদের, ছাত্রদলের সদস্য সচিব মোঃ আকিব জাভেদ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিশেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া কামনা করেন।

আরও খবর 25

Sponsered content