Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

নালায় পড়ে শিশুর মৃত্যু তদন্তে চসিকের কমিটি

  প্রতিনিধি ৯ জুলাই ২০২৫ , ১০:৫৯:৫৪ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: নগরের হালিশহরের আনন্দিপুরে নালায় পড়ে শিশু হুমায়রার মৃত্যুর ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। বুধবার (৯ জুলাই) চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম এক অফিস আদেশে এ কমিটি গঠন করেন।

কমিটিতে চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরীকে আহ্বায়ক, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলামকে সদস্য এবং নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহানকে সদস্যসচিব করা হয়েছে।

কমিটিকে এক কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে অনুরোধ জানানো হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী মারুফ প্রমুখ। মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশে চসিকের পক্ষ থেকে নিহতের দাফন-কাফনের খরচ বাবদ ৩০ হাজার টাকা সহায়তা দেন তারা।

আরও খবর 25

Sponsered content