Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

চট্টগ্রামে ডিসি অফিসের সামনে নিষিদ্ধ সংগঠনের মানববন্ধন

  প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২৬ , ১২:৩২:৩২ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: চট্টগ্রাম জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা।বুধবার (১৫ এপ্রিল) ভোরে সরকারি অফিসের কার্যক্রম শুরু হওয়ার আগে এই কর্মসূচি পালন করা হয়।

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।মানববন্ধনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায় নগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমান যুবলীগ নেতা পরিচয়দানকারী গোলাম সামদানি জনির নেতৃত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। তিনি তার ফেসবুক ওয়ালে মানববন্ধনের ভিডিও পোস্ট করে উল্লেখ করেন, কেন্দ্রীয় যুবলীগ নেতাদের নির্দেশনায় আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ঘটনাটি আজকের কি-না সেটি আমরা দেখছি। ঘটনার সত্যতা যাচাইয়ে পুলিশ তদন্ত করেছে।

আরও খবর 25

Sponsered content