Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

দ্রুত নির্বাচনের রোডম্যাপই রাজনৈতিক সংকট উত্তরণের পথ: মীর হেলাল

  প্রতিনিধি ২৯ মে ২০২৫ , ১০:১৩:০৫ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন বলেছেন, বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক সংকট দেখা দিয়েছে তা দূর করবার একটিমাত্র পথই হচ্ছে দ্রুত নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করা। দ্রুত নির্বাচনের রোড ম্যাপই পারে রাজনৈতিক সংকট দূর করতে।

বৃহস্পতিবার (২৯ মে) সকালে কাজীর দেউড়ি শহীদ জিয়া স্মৃতি জাদুঘরের সামনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহানগর যুবদলের উদ্যোগে খতমে কুরআন, দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার স্পষ্ট করে বলেছেন, জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে।

ক্ষমতাসীনদের কেউ কেউ মনে হচ্ছে, বিএনপির সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া বাধাতে চায়।
এ সময় নগরের বিভিন্ন মাদরাসা ও এতিমখানার প্রায় সহস্রাধিক ছাত্রের অংশগ্রহণ খতমে কুরআন ও দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনা এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হান্নান জিলানী।

মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি’র সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের পরিচালনায় এতে আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, সাবেক সহ সভাপতি এস এম শাহ আলম রব, শাহেদ আকবর, ফজলুল হক সুমন, আব্দুল করিম, মিয়া মো. হারুন, সাবেক যুগ্ম সম্পাদক মো. সেলিম খান, দীপঙ্কর ভট্টাচার্য, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, শাহীন পাটোয়ারী, হেলাল হোসেন হেলাল, গুলজার হোসেন, সাবেক সহ সাধারণ সম্পাদক আহাদ আলী সায়েম, জাফর আহমেদ খোকন, তানভীর মল্লিক, সাবেক সম্পাদক মন্ডলী’র সদস্য নুর হোসেন উজ্জ্বল, জিল্লুর রহমান জুয়েল, মুহাম্মাদ সাগির, এডভোকেট নাজমুল হাসান সিদ্দিকী, গাজী ফারুক, মহিউদ্দিন মুকুল, ইফতেখার শাহরিয়ার আজম, সাবেক সহ সম্পাদক মোহাম্মদ শাহেদুল ইসলাম শাহেদ, জহিরুল ইসলাম জহির, জাহাঙ্গীর আলম বাবু, মিজানুর রহমান দুলাল, আরিফ হোসেন, মেজবাহ উদ্দিন মিন্টু, হাফেজ মুহাম্মদ কামাল উদ্দিন, সাবেক সদস্য শাবাব ইয়াজদানী, সাইদুল হক সিকদার, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল করিম, থানা যুবদলের সাবেক আহবায়ক বজল আহমেদ, সাবেক সদস্য সচিব শওকত খান রাজু, তাজ উদ্দিন তাজু, মোহাম্মদ রাশেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আশিক মল্লিক, মো. নুর খান, সাইফুল আলম রুবেল, মোর্শেদ কামাল, সাজ্জাদ আহমেদ সাদ্দাম, ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক এস এম আলী, আবু বক্কর বাবু, নাসির উদ্দিন পিন্টুসহ প্রমুখ।

আরও খবর 25

Sponsered content