Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

চান্দগাঁওয়ে বিদেশি পিস্তলসহ ৩ অস্ত্র কারবারি গ্রেপ্তার

  প্রতিনিধি ২২ নভেম্বর ২০২৪ , ১০:৫৮:৫০ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী : নগরের চান্দগাঁওয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলিসহ ৩ অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে টেকবাজার পুল এলাকা তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলো, মিদোক মারমা (৪২), উহলাঞো মারমা (৪০) ও মুইচিং মারমা (২৩)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, টেকবাজার এলাকার একটি ভবনে কয়েকজন অস্ত্রকারবারি অবস্থান করছে এমন তথ্যে বৃহস্পতিবার রাতে সেখানে অভিযানে যায় পুলিশের একটি দল।

পরে অভিযান চালিয়ে তিন অস্ত্র কারাবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি ৭.৬৫ মিমি একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, বিভিন্ন সময়ে বান্দরবানসহ বিভিন্ন এলাকা থেকে নানা ধরনের বিদেশি আগ্নেয়াস্ত্র সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরসহ পার্শ্ববর্তী এলাকায় বিক্রি করতো। গেপ্তার ৩ জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর 25

Sponsered content