Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

বন্দরটিলায় বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

  প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:১৭:৫৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক: নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ড বন্দরটিলা এলাকায় অসহায়দের বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে একান্তই নিঃস্ব অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের প্রতি ইফতার ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

২৩ ফেব্রুয়ারি, সোমবার বাদে আছর সংগঠনের সভাপতি আবদুস সবুর আশেকীর সভাপতিত্বে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচি উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী হাজী মুজিবুল হক বকুল, এসময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজী মোঃ বাহাদুর শাহ।

এতে আরো উপস্থিত ছিলেন স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, সংগঠনের অর্থ সম্পাদক মোঃ আব্বাস ইসলাম ,প্রচার সম্পাদক শাহিন খান ,সহকারী প্রচার সম্পাদক সাব্বির ইসলাম ,অফিস সম্পাদক আবু আক্কাস,সহকারী অফিস সম্পাদক আবু রায়হান, জরুরী সম্পাদক আব্দুল্লাহ মহিন,সহকারী জরুরী সম্পাদক মোঃ মেহেদী হাসান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপহার সামগ্রী বিতরণে অত্র এলাকার প্রায় শতাধিক পরিবারের মাঝে এই অসহায়দের বন্ধু ফাউন্ডেশনের সহায়তা প্রদান করা হয়েছে। সংগঠনের এই কর্মসূচি বিভিন্ন সময়ে বিভিন্ন উপলক্ষে চলমান রয়েছে বলে সভাপতি মোঃ আবদুস সবুর আশেকী সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

আরও খবর 25

Sponsered content