Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

জব্বারের বলীখেলার প্রস্তুতি সভা

  প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৬ , ১০:৫৮:৪৯ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: ঐতিহাসিক আবদুল জব্বারের ১১৭তম বলীখেলা এবং দুই দিনব্যাপী বৈশাখী মেলা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী ১২ বৈশাখ (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হবে বলীখেলা এবং ১১ ও ১২ বৈশাখ (২৪ ও ২৫ এপ্রিল) অনুষ্ঠিত হবে বৈশাখী মেলা।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে নগরের বদরপাতিস্থ ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বাড়ি ‘জব্বার হাউসে’ আয়োজিত এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় আয়োজকরা চট্টগ্রামবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

সভায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্ষুদ্র ব্যবসায়ীরা যেন কোনো ধরনের চাঁদাবাজি বা হয়রানির শিকার না হন। এ বিষয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

একই সঙ্গে ব্রিটিশবিরোধী আন্দোলনে যুবসমাজকে সংগঠিত করতে বলীখেলার প্রবর্তক মরহুম আবদুল জব্বারকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

সভায় ঐতিহাসিক লালদীঘি চত্বরকে ‘আবদুল জব্বার চত্বর’ হিসেবে ঘোষণা করে দৃষ্টিনন্দনভাবে উন্নয়ন করায় চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

ভবিষ্যতে বলীখেলাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এর ইতিহাস ও কার্যক্রম সংরক্ষণ এবং আবদুল জব্বারের নামে একটি বলী বা কুস্তি দল গঠনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও সভায় জানানো হয়।

আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলা কমিটির সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সিনিয়র সহ সভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল, আয়োজক কমিটির সিনিয়র সদস্য হারুন জামান, আহমেদ উল আলম চৌধুরী রাসেল, সাবেক কাউন্সিলর মো. ইসমাইল বালি, আক্তার আনোয়ার চঞ্চল, এস এম আব্দুল্লাহ আকতার, হাজী মোহাম্মদ ইব্রাহিম, সৈয়দ আবুল হাসেম মোতোয়াল্লী, মোহাম্মদ সালাউদ্দিন, কামরুজ্জামান রনি, নোমান উল্লাহ বাহার, মোজাদ্দেদ আলফেসানী, মো. তানজিদ আনোয়ার রাতুল, মোহাম্মদ রাজিব, মো. জাহাঙ্গীর, মো. সেলিম, মো. ইকবাল, মো. সোয়েব, মো. সোহেল, মো. নোমান, মো. ডালিম প্রমুখ।

আরও খবর 25

Sponsered content