প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২৫ , ১০:০৪:৩১ প্রিন্ট সংস্করণ

জয়নুল আবেদীন, চন্দনাইশ প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চন্দনাইশের কাঞ্চনাবাদ ইউনিয়ন বিএনপি পরিবারের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) বাদে মাগরিব চন্দনাইশ উপজেলার রওশন হাট শাহী জামে মসজিদ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কাঞ্চনাবাদ ইউনিয়ন যুব দলের সাবেক সাধারণ সম্পাদক, হারুন সাওদাগরের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক সাইফুল করিম।
জিসাস চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি জে কে নাজিম উদ্দীনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সদস্য লোকমান গণি বাবুল।
বিশেষ অতিথি যথাক্রমে সাবেক সহ সাংগঠনিক সম্পাদক দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল আব্দুল করিম, চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ন আহ্বায়ক আবু তাইয়েব রিপন,কাঞ্চনাবাদ শ্রমিক দলের সভাপতি ইসহাক ড্রাইভার, স্বেচ্ছাসেবক দল কাঞ্চনাবাদ ইউনিয়ন সিনিয়র যুগ্ন আহ্বায়ক কাজি বাদশাহ,কাঞ্চনাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক এস এম ফরিদ।
আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ইসহাক, মুসলেম উদ্দীন, সাইদুর রাহমান মিটু, হাসান তালুকদার, মুহাম্মদ রিয়াজ উদ্দীন হিরু,ছাত্রদল নেতা আমজাদ হোসেন,রিয়াদ হোসেন তাইসান,মুহাম্মদ রায়হান সহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
এই সময় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা ও আপোষহীন নেত্রী। তিনি দেশের মানুষকে আগলে রেখেছেন। এখন তিনি অসুস্থ। আমরা বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করছি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।