Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
পার্বত্য চট্টগ্রাম

পানছড়িতে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

  প্রতিনিধি ১২ নভেম্বর ২০২৫ , ১১:০১:৪৩ প্রিন্ট সংস্করণ

মোঃ আরমান হোসাইন, পানছড়ি প্রতিনিধি: দেশব্যাপী আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সন্ত্রাস, আগুন-নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে পানছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি জিয়া স্কয়ারে গিয়ে সমাবেশে পরিণত হয়। নেতৃত্ব দেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আফসার।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মহরম আলী।

সভাপতিত্ব করেন মোঃ আফসার এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সেলিম কোম্পানি।

বক্তারা বলেন, “আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠন সন্ত্রাস সৃষ্টি করে জনগণের উপর নির্যাতন চালাচ্ছে। এ অন্যায়ের বিরুদ্ধে যুবদলসহ বিএনপি পরিবার ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে।

আরও খবর 29

Sponsered content