Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
পার্বত্য চট্টগ্রাম

কুকি চিন সন্ত্রাসীর হামলায় সেনাবাহিনীর ২সৈনিক নিহত, আহত ২

  প্রতিনিধি ১৭ মে ২০২৩ , ৯:৪৪:০১ প্রিন্ট সংস্করণ

বিশেষ প্রতিনিধি,পার্বত্য চট্টগ্রাম: বান্দরবানের রুমায় ‘কুকি চিন ন্যাশনাল আর্মি (কেএনএ)’র সন্ত্রাসীদের আইইডি বিস্ফোরণ ও অতর্কিত গুলিবর্ষণে সেনাবাহিনীর ২ জন সৈনিক নিহত ও ২ জন অফিসার আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

বুধবার (১৭ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।




আইএসপিআর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবানের রুমা উপজেলার অন্তর্গত সুংসুংপাড়া সেনা ক্যাম্পের আওতাধীন জারুলছড়িপাড়ায় সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানার খবর পেয়ে সুংসুংপাড়া আর্মি ক্যাম্পের মেজর মনোয়ারের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দল মঙ্গলবার দ্রুততার সঙ্গে সংশ্লিষ্ট স্থানে যায়। সেনা টহল দলটি জারুলছড়ি পাড়ার নিকটস্থ পানির ছড়ার কাছাকাছি পৌঁছালে আনুমানিক দুপুর ১টা ৫৫ মিনিটে ‘কেএনএ’ সন্ত্রাসীদের ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ও অতর্কিত গুলিবর্ষণের শিকার হয়।




এতে দুইজন অফিসার ও দুই জন সৈনিক আহত হন। আহতদের দ্রুততার সঙ্গে হেলিকপ্টারের মাধ্যমে চট্টগ্রাম সিএমএইচে নেওয়া হয়। পরবর্তীতে চিকিৎসারত অবস্থায় আহত দুই সৈনিক মৃত্যুবরণ করেন।

আহত দুই সেনা কর্মকর্তা বর্তমানে চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।




আইএসপিআর জানায়, সাম্প্রতিক সময়ে কুকি চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলার গহীন অরণ্যে সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে অরাজক পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে।

দেশমাতৃকার জন্য আত্মোৎসর্গকারী শহীদ সেনাসদস্যদের অনাকাংক্ষিত মৃত্যুতে সেনাবাহিনী প্রধান গভীর শোক প্রকাশ করেছেন ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।




আরও খবর 29

Sponsered content