Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
পার্বত্য চট্টগ্রাম

থানচিতে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

  প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২৩ , ১২:৩৮:১০ প্রিন্ট সংস্করণ

মো: শহীদুল ইসলাম শহীদ: রাজধানীতে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে থানচি উপজেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৯ই অক্টোবর রবিবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সভাপতি থোয়াইহ্লা মং মারমা এর সভাপতিত্বে রাজধানীতে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।




এতে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান অং প্রু ম্রো,সহ সভাপতি মোঃ মহসিন, সহ-সভাপতি, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও মহিলা ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা ও সহ-সভাপতি মালিরাম ত্রিপুরা।

সাংগঠনিক সম্পাদক শিমন ত্রিপুরাসহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




বিক্ষোভ মিছিলটি উপজেলা আওয়ামী লীগ কার্যালয় হতে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে পূনরায় দলীয় কার্যালয়ে এসে মিলিত হয়।

এসময় বক্তারা আওয়ামীলীগ এর নেতা কর্মীরা বিএনপি জামায়াতের অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর ও পুলিশ সদস্যের মৃত্যুর প্রতিবাদ জানান। যে বা যাহারা গাড়ি ভাঙচুর ও হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য দাবি করা হয়।




আরও খবর 29

Sponsered content